ব্যাংক এফডিআরে ১৫% ট্যাক্স ও আবগারি শুল্কের বিপরীতে ট্রেজারি বিলে মাত্র ৫% উৎস কর ও শূন্য আবগারি শুল্কের বিশাল আর্থিক সুবিধা।
বর্তমানে ট্রেজারি বিল ও বন্ডের ইল্ড (১২%-১২.৫%) ব্যাংক এফডিআরের (৯%-১০%) চেয়ে অনেক বেশি আকর্ষণীয়।
ট্যাক্স সুবিধা: ব্যাংক এফডিআরের মুনাফায় টিনধারীদের ক্ষেত্রে ১০% এবং নন-টিনধারীদের ক্ষেত্রে ১৫% এআইটি কাটে এবং প্রতি বছর ব্যাংক ব্যালেন্সের ওপর ১৫,০০০ টাকা পর্যন্ত আবগারি শুল্ক (Excise Duty) কর্তন হয়।
অপরদিকে ট্রেজারি সিকিউরিটিজে উৎস কর মাত্র ৫% এবং কোনো আবগারি শুল্ক প্রযোজ্য নয়। ফলে নেট মুনাফার দিক থেকে ট্রেজারি বিল ব্যাংক ডিপোজিটের চেয়ে বহুলাংশে এগিয়ে।
৯১-৩৬৪ দিন ট্রেজারি বিলের ডিসকাউন্ট মূল্য, ২-২০ বছর ট্রেজারি বন্ডের কুপন ক্যাশফ্লো এবং ইসলামিক সুকুকের রেন্টাল মুনাফা হিসাব করুন।
মেয়াদপূর্তিতে লাভ: ৳১০,১৫৪ (৫% ট্যাক্স বাদে)
ট্রেজারি বিলে ব্যাংক ডিপোজিটের মতো ১০-১৫% ট্যাক্স ও কোনো প্রকার আবগারি শুল্ক (Excise Duty) কাটে না। মাত্র ৫% উৎস কর প্রযোজ্য হওয়ায় নেট লাভ সর্বোচ্চ হয়।